কুকুরের সঙ্গে যৌন সম্পর্ক, যুবতীর কারাদণ্ড

dogঅনলাইন ডেস্ক : ব্রিসবেনের বাসিন্দা ২৭ বছর বয়সী জেনা লুইস ড্রিসকোর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। মাদক চোরাচালান থেকে শিশু নির্যাতন, মারামারি- এমন ভুরিভুরি অপরাধে নিজেকে জড়িয়েছেন। এবার তার নতুন যে অপরাধের খোঁজ পাওয়া গেল তা বেশ চমকে ওঠার মতোই। জেনা তার পোষা কুকুরের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছেন! না, ওই কুকুর কিন্তু পুলিশের কাছে গিয়ে অভিযোগ দেয়নি! অন্য একটা ঘটনার তদন্ত করতে গিয়েই বিষয়টা সামনে চলে আসে।

বিষয়টা আদালতে গড়ালে প্রথমে সবকিছুই অস্বীকার করেন জেনা লুইস। পরে অবশ্য জেরার মুখে স্বীকার করেন। বিচারক টেরি মার্টিন এ অপরাধে জেনার চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

চলতি বছরের আগস্টে জেনার বিরুদ্ধে কুকুরের সঙ্গে শারীরিক সম্পর্ক করাসহ চারটি অভিযোগ আনা হয়। প্রথমে সমস্ত অভিযোগ অস্বীকার করেন জেনা। তবে গতসপ্তাহে প্রথমবার তিনি অভিযোগ স্বীকার করেন। অস্ট্রেলিয়ায় অস্বাভাবিক যৌনতা এবং পশুক্লেশ বিরোধী আইন অত্যন্ত কড়া। আদালতে জেনার পক্ষের আইনজীবী জেমস গডবোল্ট বলেন, এই তরুণী তার প্রেমিকের অনুরোধেই কুকুরের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন।

বিচারক টেরি মার্টিনের উপস্থিতিতে জেনা স্বীকার করে নেন, এর আগে তিনি একজনের শরীরে কাঁটাচামচ ঢুকিয়ে দিয়েছিলেন এবং একটি শিশুকে কামড়ে দিয়েছিলেন। তিনি মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গেও জড়িত। ২০১৪ সালে মাদক চোরাচালান বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে জেনার মোবাইলে তিনটি আপত্তিকর ভিডিও পায় পুলিশ। আর তাতেই কুকুরের সঙ্গে জেনার যৌনতার বিষয়টি বেরিয়ে আসে। এরপরই জেনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার