,

তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ

rahmanনিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি মামলার স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এ ছাড়া তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলার ওপর জারিকৃত হাইকোর্টের রুল খারিজ করে দেওয়া হয়েছে। ফলে এসব মামলার বিচারকাজ চলতে আর কোনো আইনগত বাধা নেই।

২০০৭ সালে চাঁদাবাজি ও আয়কর ফাঁকির অভিযোগে গুলশান থানায় তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। পরে তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই সময় মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুলও জারি করেন। সম্প্রতি এসব মামলার রুল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসে। আজ আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস শুনানি করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে