,

প্রেম করছেন টারান্টিনো-উমা থারম্যান!

 
অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র নির্মাতা কুয়েন্টিন টারান্টিনো এবং মার্কিন মডেল ও অভিনেত্রী উমা থারম্যানের বন্ধুত্বটা অনেক দিনের। প্রায়ই উমাকে নিজের ‘দেবী’ বলে উল্লেখ করেছেন ৫১ বছর বয়সী টারান্টিনো। নিজেদের মধ্যে প্লেটোনিক প্রেম রয়েছে বলেও স্বীকারোক্তি দিয়েছিলেন টারান্টিনো। গত এপ্রিলে হবু বর আর্পাড বুসনের সঙ্গে বাগদান ভেঙে দিয়েছেন ৪৪ বছর বয়সী উমা। সদ্য সমাপ্ত কান চলচ্চিত্র উত্সবে টারান্টিনো-উমার সখ্য নজর কেড়েছে সবার। হলিউডের বাতাসে গুঞ্জন ভাসছে, অভিসারে মেতেছে এ জুটি। শুধু তা-ই নয়, ফ্রান্সের একটি বাড়িতে তাঁদের একসঙ্গে থাকার খবরও ফাঁস হয়েছে।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের ডেইলি মেইল ডটকম জানিয়েছে, বছরের পর বছর ধরে উমাকে ভালোবেসে চলেছেন টারান্টিনো। তাঁরা দুজনই একে অন্যের প্রতি দুর্বল থাকলেও দূরত্বের একটি দেয়াল তৈরি করে রেখেছিলেন। তবে সম্প্রতি সেই দেয়াল ভেঙে একে অন্যের কাছাকাছি এসেছেন তাঁরা।

ফরাসি ব্যবসায়ী আর্পাড বুসনের সঙ্গে ২০০৭ সালে প্রেমের সম্পর্কে জড়ান উমা। পরের বছরের জুনে বাগদানের ঘোষণাও আসে এ জুটির কাছ থেকে। ২০০৯ সালে বাগদান ভেঙে দিলেও আবার পুনর্মিলনের পথে হাঁটেন তাঁরা। ২০১২ সালে উমা ও আর্পাডের ঘরে আসে একমাত্র মেয়ে লুনা। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু চলতি বছরের এপ্রিলে হঠাত্ করেই দ্বিতীয়বারের মতো বাগদান ভেঙে দেন উমা ও আর্পাড।

কান চলচ্চিত্র উত্সবে কুয়েন্টিন টারান্টিনো-উমা থারম্যানঅন্যদিকে, টারান্টিনোর প্রেমিকার তালিকাটা বেশ দীর্ঘ। এ তালিকায় আছেন অভিনেত্রী মিরা সরভিনো, নির্মাতা অ্যালিসন অ্যান্ডারস ও সোফিয়া চপোলা, অভিনেত্রী জুলি ড্রেফাস, মডেল ও অভিনেত্রী ডিডেম এরোল এবং কৌতুকশিল্পী মার্গারেট চো। বিয়ে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে টারান্টিনো বলেছিলেন, ‘৬০ বছর পার করার আগেই আমি বিয়ে করে থিতু হব। সন্তানের বাবাও হব। তবে আপাতত একাকী পথ চলার সিদ্ধান্ত নিয়েছি আমি। কারণ এখন আমি ছবি নির্মাণের পেছনেই পুরোটা সময় দিতে চাই।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর