,

২০১৬ সালে ১০লাখ শ্রমিক বিদেশে যাবে

004_197084নিজস্ব প্রতিবেদক : আগামী বছর ১০লাখ শ্রমিক বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও শ্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘বিদেশে চাকরিতে নিয়োগ: সুযোগ এবং প্রতিবন্ধকতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেলিম রেজা বলেন, ২০১৭ সালে বাংলাদেশ থেকে ১০ লাখ শ্রমিক বিদেশে পাঠানো হবে। এতোদিন বিভিন্ন দেশের মার্কেট বন্ধ ছিলো, এখন মার্কেটগুলো খুলেছে। ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব, কুয়েতসহ বিভিন্ন দেশের মার্কেট খুলে যাচ্ছে। এর ফলে অভিবাসন খরচ অনেকটা কমে যাবে। এতে করে ১ মিলিয়ন লোক বাইরে পাঠানোর লক্ষ্য পূরণ হবে। তিনি বলেন. মাইগ্রেশন ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা রয়েছে। তবে উল্লেখযোগ্য উন্নয়ন সাধন হয়েছে। এর মধ্যে সৌদি আরবে নারী কর্মীরা বিনামূল্যে যেতে পারে। শিগগিরই পুরুষ কর্মীদের বিনা খরচে অভিবাসন প্রক্রিয়ায় আনা হচ্ছে। কাতার ফাউন্ডেশেনর উদ্যোগে শিগগিরই পুরুণ কর্মীদের কাতারে পাঠানো হবে। কিছু দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দেখতে পাবেন।

অভিবাসন শ্রমিকদের দক্ষতার বাড়ানো বিষয়ে তিনি বলেন, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির উপর জোর দিয়েছি। এজন্য বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দেশে অভিবাসন শ্রমিকদের প্রশিক্ষণ দিতে ৭০টি ট্রেনিং সেন্টার রয়েছে। আরো ৪০টি ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, ন্যাশনাল অ্যালায়েন্স ফর মাইগ্রেন্টস রাইটস ও বাংলাদেশ সিভিল সোসাইটি কো-অর্ডিনেশন কমিটি অন গ্লোবাল ফোরাম অ্যান্ড মাইগ্রেশন ডেভলপমেন্ট (জিএফএমডি) যৌথভাবে সেমিনারের আয়োজন করে। আর সেমিনারে মূলপ্রবন্ধ পাঠ করেন ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির প্রধান হাসান ইমাম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে