,

মালয়েশিয়ায় কর্মস্থলে পাথর চাপায় বাংলাদেশি নিহত

mal-ban-md20160825011920মালয়েশিয়ায় একটি মার্বেল পাথরের কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত‌্যু হয়েছে বলে তার এক স্বজন জানিয়েছেন।

নিহত ইলিয়াছের (২৬) বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার বুধাইরহাট এলাকার মুলাইর ব্যাপারি কান্দি গ্রামে। তার বাবার নাম ইব্রাহিম খাঁ এবং মায়ের নাম আয়ফল বিবি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ার ইপু জেলার সিমফাং পেলাক এলাকার একটি মার্বেল পাথরের কারখানায় পাথরের স্ল‌্যাবের নিচে চাপা পড়ে ইলিয়াছের মৃত‌্যু হয় বলে মালয়েশিয়া প্রবাসী তারমামা জসিম জানান।

তিনি জানান, কাজ করার সময় মার্বেল পাথরের একটি ‘স্ল্যাব’ দড়ি ছিঁড়ে পড়ে গেলে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ইলিয়াছ। ‘সুপার কাইন্ড মার্বেল অ্যান্ড গ্রানাইট এসডিএন’ নামের কারখানায় কাজ করতেন তিনি।

স্থানীয় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের একজন মোহাম্মদ রাসেল হোসেন রাজু বলেন, “দুর্ঘটনার পরপরই খবর পেয়ে আমি সেখানে যাই। ততোক্ষণে ঘটনাস্থলে পুলিশ এসে পড়ে। ইলিয়াছের বৈধ কাগজপত্র না থাকাতে তার লাশ দেশে নিয়ে আসার ব্যাপারটি বেশ জটিল।

“এখানে আমরা প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা ‘বাংলার নতুন সেনা’ নামে একটি সংগঠন করেছি। সংগঠনটির পক্ষে আমিসহ বেশ কয়েকজন বৃহস্পতিবার রাতেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আশ্বাস দিয়েছেন লাশ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সহায়তা করবেন।”

ইলিয়াছের লাশ স্থানীয় হাসপাতালে রয়েছে বলে জানান তিনি।

এর আগে ১২ নভেম্বর মালয়েশিয়ায় এই ইপু জেলার একই এলাকায় এক সড়ক দুর্ঘটনায় খলিল আকন (৪০) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। তিনিও শরীয়তপুর থেকে গিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে