বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি বদির জামিন আপিল বিভাগেও বহাল

150210bodi_আদালত প্রতিবেদক : তথ্য গোপনের দায়ে ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। এমপি বদির জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের বিষয়ে রবিবার নো অর্ডার বা কোনো আদেশ দেননি চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত। ২০১৪ সালের ২১ আগস্ট এমপি বদির বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক আবদুস সোবহান।

২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া বিবরণীতে সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামার সূত্র ধরে অনুসন্ধানে দেখা গেছে, আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যের সম্পদ ক্রয় দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে এ মামলা হয়। এ মামলায় গত ২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের দায়ে আবদুর রহমান বদিকে ৩ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়। সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি ধারায় মামলাটি করে দুদক। তবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ধারাটি আদালতে প্রমাণিত হয়নি এমপি বদির বিরুদ্ধে।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে গত ১০ নভেম্বর আপিল করেন এমপি বদি। গত বুধবার (১৬ নভেম্বর) শুনানির জন্য আপিলটি গ্রহণ করে বদিকে ছয় মাসের জামিন দিয়ে জরিমানা স্থগিত করেন বিচারপতি মো. রুহুল কুদ্দুসের হাইকোর্ট বেঞ্চ। এ জামিন স্থগিত চেয়ে গত বৃহস্পতিবার চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। ওই দিন বিচারিক আদালতের রায়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে বদির খালাসের বিরুদ্ধেও হাইকোর্টে আবেদন করেছে দুদক।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ