,

৫০ ফুট লম্বা সাপ!

snakeস্বাভাবিক ‘অ্যানাকোন্ডা’র চেয়েও গড়ে দশ গুণ বড়। প্রায় ৫০ ফুট লম্বা ও এক হাজার ১২৪ কেজি ওজনের এই সাপটিকে পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় সাপ বলে মনে করা হচ্ছে। ভাগ্যিস পৃথিবী থেকে এটি বিলুপ্ত হয়ে গেছে অনেক আগে। না হলে মাংসাশী-তৃণভোজী সব প্রাণীই সাপটির ভয়ে অস্থির হয়ে থাকত। বলছি, ‘টাইটানোবোয়া’ নামের এক সাপের কথা।

জীবাশ্মবিদরা জানিয়েছেন, ৬০ লাখ বছরেরও আগে এই সাপটি কলম্বিয়ার আশপাশের জঙ্গল এবং সমুদ্রে বিচরণ করত। আকারে বড় ছিল বলে জলাভূমিসংলগ্ন পানিই বেশি পছন্দ ছিল টাইটানোবোয়ার। সম্প্রতি দৈত্যাকার এ সাপের ফসিল উদ্ধার করা হয় কলম্বিয়ার রাঞ্চেরিয়া নদীর উপত্যকার করেজন কয়লা খনি থেকে। এর পরপরই তা অন্তর্ভুক্ত হয় দেশটির স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে। সেখানে সাপটির একটি বিরাটাকার রেপ্লিকা রাখা হয়েছে।

এ যাবতকালে পাওয়া সবচেয়ে বড় সাপটির বিষয়ে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যাবিষয়ক অধ্যাপক ডেভিড পলি জানান, রাঞ্চেরিয়া নদীর উপত্যকার কাছ থেকে পাওয়া এ সাপ সম্ভবত আফ্রিকান অঞ্চলেই বেশি বিচরণ করত। রাঞ্চেরিয়া নদীকে ‘ফসিল প্রাণীর খনি’ অ্যাখ্যায়িত করে থাকেন বিজ্ঞানীরা। এর আগেও এখান থেকে অনেক পুরনো প্রাণীর ফসিল মিলেছিল। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য