,

টারজানের এ যুগের প্রেমিকা সানি লিওন

sunny-leonebigg।।বিনোদন ডেস্ক।।গহীন জঙ্গলের রাজা টারজানের সঙ্গীনি জেন চরিত্রে অভিনয় করবেন সানি লিওন। বলিউডে ১৯৮৫ সালের ছবি ‌’অ্যাডভেঞ্চারস অব টারজান’-এর রিমেকে দেখা যেতে পারে তাকে। সমকালীন আঙ্গিকে ছবিটি রিমেক করার পরিকল্পনা সাজিয়েছেন আগের ছবির পরিচালক বি. সুভাষ।

তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে এই পরিকল্পনা করেছি। ছবিটিতে জেন চরিত্রে সানি লিওনকেই চাই। জেন চরিত্রে তাকে বেশি মানাবে।’

নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে টারজান চরিত্রে ভাবা হচ্ছে বিদুৎ জামালের কথা।

জানা গেছে, অ্যালামব্রা এন্টারটেইনমেন্ট অ্যান্ড লোটাস ফিল্ম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ সাংভির সঙ্গে আলোচনাও করেছিলেন সুভাষ।

সানিকে বলিউডে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ করিয়েছেন পরাগ। কিন্তু সুভাষ ও পরাগের আলোচনা ফলপ্রসূ হয়নি। এ কারণে ব্যক্তিগত উদ্যোগেই সানিকে প্রস্তাব দেবেন সুভাষ।

‘‌জিসম টু’, ‌’রাগিনি এমএমএস টু’র পর সানি লিওন অভিনীত ‘টিনা অ্যান্ড লোলো’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। মাঝে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবির আইটেম গানে নেচেছেন তিনি।

১৯৮৫ সালের ‌’অ্যাডভেঞ্চারস অব টারজান’ ছবিতে টারজান ও জেন চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে হেমন্ত বির্জি ও কিমি কাতকার। আবেদনময়ী দৃশ্য ও ব্যবসায়িক সাফল্যের নজিরের জন্য ছবিটি এখনও আলোচিত।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর