,

এ কেমন বর্বরতা!

asidনিউজ ডেস্ক : রাজধানীর পশ্চিম কাফরুলে এক গৃহবধূর গোপনাঙ্গে এসিড ঢেলে দিয়েছে এক স্বামী। শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী পারভেজ মিয়াকে আটক করেছে আগারগাঁও থানা পুলিশ।

ভুক্তভোগীর খালাতো ভাই পাপ্পু মিয়া জানান, নিষ্ঠুরতার শিকার ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে আগারগাঁও থানার পশ্চিম কাফরুল এলাকায় ১৭৮/এ তিনতলা বাসার নীচতলা বাসায় ভাড়া থাকতেন। তাদের সাড়ে ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। গৃহবধূর দর্জির কাজেই সংসার চলত।

তিনি জানান, স্বামী পারভেজ কোনও কাজকর্ম না করার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। পারভেজ প্রায়ই শিমুকে মারধর করতো।

শুক্রবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর স্ত্রী ঘুমিয়ে পড়লে পারভেজ এসিড এনে তার গোপনাঙ্গে ঢেলে দেয়। স্ত্রীর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা পারভেজকে আটক করে আগারগাঁও থানা পুলিশে দেন।

এদিকে পাপ্পু শিমুকে নিয়ে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসার জন্য প্রথমে আগারগাঁও প্রবীণ হাসপাতালে আসেন। ছুটির দিন হওয়ায় সেখানে কোনো চিকিৎসক পাওয়া যায়নি। এরপর সাড়ে ৬টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে এসেও কোনো চিকিৎসক পাননি তারা।

এ অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে শিমুকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগের কাউন্টার থেকে টিকেট নিয়ে তারা আসেন বার্ন ইউনিটে। কিন্তু এখানেও চিকিৎসা দেয়ার মতো কোনো চিকিৎসক পাননি তারা।

পরে সকাল সাড়ে ৯টা পর্যন্ত অপেক্ষা করে ব্যর্থ মনোরথে তারা বাসায় ফিরে যান। স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন বাসায় অবস্থান করছেন বলে জানিয়েছেন পাপ্পু।

পাপ্পু অভিযোগ করে বলেন, তিনটি সরকারি হাসপাতাল ঘুরলাম। কোনো হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা পেলাম না। এটি সত্যিই দুর্ভাগ্যজনক। ছুটির দিন বলে কী হাসপাতালে ডাক্তার থাকবে না?

আগারগাঁও থানার এসআই নিপেন্দ্র নাথ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত পারভেজকে আটক করা হয়েছে। সে পুলিশকে জানিয়েছে, স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে মোটর সাইকেলের ব্যাটারি থেকে এসিড নিয়ে স্ত্রীর গোপনাঙ্গে মেরেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে