,

ভুয়া জন্মদিন পালন: খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা

zia-_jpg_2710040fনিউজ ডেস্ক : মিথ্যা তথ্য দিয়ে ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

এর আগে ১৭ অক্টোবর সমনের জবাব দিতে খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় মামলার বাদী গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম আবেদনটি নথিভুক্ত করে মামলার বাদীর উপস্থিতি ও গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আদেশের জন্য ২ নভেম্বর দিন ধার্য করেন। ২ নভেম্বর এ বিষয়ে আদেশ না দিয়ে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান  আদেশের জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালে ক্ষমতা হারিয়ে খালেদা জিয়া মিথ্যা জন্মদিনের কাগজপত্র তৈরি করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন শুরু করেন। জাতীর পিতাকে অসম্মান করে স্বাধীনতাবিরোধী সহ পরাজিতদের হাস্যরসের খোড়াক যোগাতে এ জন্মদিন পালন শুরু করেন। যা জাতীর সঙ্গে প্রতারণাস্বরূপ।

এ ঘটনায় ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে খালেদাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে