আবারো হাবিব-ন্যান্সি

হাবিব ও ন্যান্সির দ্বৈতকন্ঠে গাওয়া অনেক গানই শ্রোতাপ্রিয় হয়েছে। মাঝে প্রায় দুই বছর এক সঙ্গে কোন ছবিতে গান করা হয়নি তাদের। তার অবসান ঘটছে, ২৫ মে একসঙ্গে নতুন একটি ছবিতে হাবিবের নিজস্ব স্টুডিওতে আবারো একসঙ্গে একটি গানে কন্ঠ দিলেন তারা। 



মুশফিকুর রহমান গুলজার পরিচালিত নতুন এ ছবির নাম, ‘মন জানে না মনের ঠিকানা’।



ন্যান্সি বাংলানিউজকে বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে অনেকদিন পর গান করে বেশ ভালো লাগল। সবশেষ প্রায় দুই বছর আগে ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ ছবিতে একসঙ্গে গান করেছিলাম। আশা করছি, এবারেরটাও শ্রোতাদের ভালো লাগবে।’



পরিচালক মুশফিকুর রহমান গুলজারের লেখা এ গানটির শিরোনাম ‘ভালোবেসে কাছে এসে ছুঁয়ে ছুঁয়ে এ মন’…। আর গানটির সঙ্গীত পরিচালনা করছেন হাবিব।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার