,

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৬

1826মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার বাংলাদেশিসহ ১৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন ও পৌরসভা পুলিশ। দেশটির পলাউ পেনাংয়ের বুকিত মারতাজাম কাঁচা বাজারে অভিযান চালিয়ে গত ৬ নভেম্বর তাদেরকে আটক করা হয়।

পেনাং রাজ্যের ইমিগ্রেশন বিভাগের মুখপাত্র খাজা বান্দে নাভাজ বলেন, “আটক অভিবাসীরা স্থানীয় একটি কাঁচা বাজারের ভেতরের বিভিন্ন স্থানে অবৈধভাবে স্টল বসিয়ে দীর্ঘদিন ধরে বেচাকেনা করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৬ নভেম্বর সকাল থেকে এ অভিযান চলে।”

নাভাজ বলেন, “ইমিগ্রেশন বিভাগ ও স্থানীয় পৌরসভার ২২ জন পুলিশ কর্মকর্তা ক্রেতা সেজে কাঁচা বাজারের ভেতর প্রবেশ করার পর সেখানে দুইটি মাছের, একটি ফলের স্টল এবং একটি হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। প্রথমে বাংলাদেশি, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার ১৯ জনের কাগজপত্র চেক করা হয়। তারমধ্যে ১৬ জনের কাছে মালয়েশিয়াতে বসবাস কিংবা ব্যবসা সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের সমস্ত মালামাল বাজেয়াপ্ত করা হয়।

আটককৃতদের ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে