মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বদেশিকে মারধর: মালয়েশিয়ায় দুই বাংলাদেশি আটক

malaysiaনিউজ ডেস্ক : মালয়েশিয়ার জোহর বারুর পুতেরি হারবার প্রোজেক্টে দুই বাংলাদেশিকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় জড়িত অভিযোগে অপর দুই স্বদেশি নাগরিক আটক হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাত ৮টার দিকে তাদের আটক করে মালয়েশিয়া পুলিশ।

আহতরা স্থানীয় একটি থানায় অভিযোগ করলে রাতেই হামলাকারী দুজনকে জোহর বারুর কংসির কাছাকাছি একটি স্কুলের নিকট থেকে আটক করা হয়। এ সময় তিন হাজার মালয়েশিয়ান রিংগিত, ৬০০ সিঙ্গাপুরি ডলার, ব্যাংকের এটিএম কার্ড এবং  দুজনের পাসপোর্ট জব্দ করা হয়।

ইস্কান্দার পুতেরির জেলা পুলিশ সুপার নুর হাশিম মোহাম্মদ বলেন, পুতেরি হারবার প্রোজেক্টের একটি নির্মাণ এলাকায় ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে দুই বাংলাদেশি নাগরিক অপর দুই বাংলাদেশি নাগরিককে ইস্পাতের রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

এদিকে, হামলাকারী দুজনকে রবিবার থেকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে পুলিশ জানায়। তারা দোষী সাব্যস্ত হলে দণ্ডবিধির ৩৯৪ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী