শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেম নেই!

‘রাম-লীলা’ ছবিতে অভিনয়ের পর থেকে রণবীর সিং আর দীপিকা পাড়ুকানের প্রেমের খবর বলিউডে সবার মুখে মুখে। দুজনকে অনেকবার ঘনিষ্ঠভাবে দেখাও গেছে। বলিউডে জোর গুঞ্জন প্রেম করছেন তাঁরা। কিন্তু এই গুজব পুরোপুরি অস্বীকার করেছেন রণবীর। এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে রণবীর দাবি করেছেন, ‘না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সে আমার জীবনের একজন বিশেষ মানুষ এবং খুব কাছের বন্ধু। আমার দেখা সবচেয়ে চমত্কার মানুষদের একজন দীপিকা। একজন শিল্পী ও পেশাদার হিসেবে তাঁর জন্য তিনি যথেষ্ট শ্রদ্ধার পাত্র এবং যথেষ্ট প্রশংসার দাবিদার।’

বলিউডে দীপিকা-রণবীর প্রেমের গুজব ছড়ালেও এই জুটি কখনো বিষয়টি স্বীকার করেনি। ভারতের বিভিন্ন ট্যাবলয়েড পত্রিকা এ ধরনের গুজব ছড়ায় বলেও মনে করেন তিনি। কাজ নিয়ে ব্যস্ত থাকেন বলে এ ধরনের গুজবে কান দেন না রণবীর।

রণবীর বলেন, ‘একসঙ্গে ঘুরলেই সম্পর্কে জড়িয়েছি—এ ধারণা করা ঠিক নয়।’  অবশ্য যাঁরা এ ধরনের কথা বলেন, তাঁদের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতেও চান না তিনি।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ