মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় দুর্ঘটনায় দম্পতি নিহত, বাংলাদেশি আটক

malayনিউজ ডেস্ক : মালয়েশিয়ার মেরু শহরের বন্দর বুকিত রাজা পারসিয়ারান আস্তানার নির্মাণ প্রকল্পে মর্মান্তিক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন।

পারসিয়ারান আস্তানা এলাকার পাশে নির্মাণ প্রকল্পের কাজ চলাকালীন একটি পাইলিং ক্রেন আচমকা তাদের প্রাইভেট কারটির উপর ধ্বসে পড়লে ক্রেনের চাপায় কারটি চূর্ণ হয়ে যায়। সেই সাথে দম্পতির দেহ দ্বিখণ্ডিত হয়ে যায় ঘটনাস্থলেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ক্রেনটি ধ্বসে পড়ার সাথে সাথে ভেতরে থাকা ক্রেন অপারেটর মেশিনের ধাক্কা লেগে ছিটকে পড়ে একটি পা ভেঙ্গে যায় পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ক্লাংয়ের ফায়ার ও রেসকিউ বিভাগের মুখপাত্র আমির হায়যাল শাহাক বলেন, শুক্রবার বেলা ১২টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন ইন্দোনেশিয়ার নাগরিক আবদুল রহিম আবদুল রহমান (৫১) ও তার স্ত্রী নুর হায়াতি রোজলি (৪৬)।

তিনি বলেন, দম্পতিটি শুক্রবারের জুমার নামাজ আদায়ের জন্য বন্দর বুকিত রাজার মসজিদের দিকে যাত্রা শুরু করেছিলেন। নামাজ শেষে সেখান থেকে কুয়ালালামপুরের স্তাপায় ছোট ভাইয়ের বাসায় দাওয়াতে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তা আর হয়ে উঠেনি।

এদিকে, উত্তর ক্লাং ওসিপিডি সহকারী কমিশনার মোহাম্মদ ইউসপ মামাত বলেন,এই ঘটনায় নির্মাণ প্রকল্পের সুপারভাইজার এক বাংলাদেশিসহ ৬ জনকে অভিযুক্ত করে জিজ্ঞাসাবাদ করা হয়। গত শনিবার বাংলাদেশীসহ ৩ জনকে একদিনের রিমান্ডে নিয়ে যায়। তবে বাংলাদেশি সুপারভাইজারকে আরো ১৪ দিন রিমান্ড চাইবেন বলে মোহাম্মদ ইউসপ জানায়।

মোহাম্মদ ইউসপ মামাত জানান,মর্মান্তিক দুর্ঘটনায় দণ্ডবিধির ৩০৪ ধারা অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হবে।
সর্বশেষ সেলাঙ্গর ফায়ার এবং রেসকিউ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ সানি হারুল বলেন, নিহতদের দেহাবশেষ টেঙ্কু আম্পুয়ান রহিমাহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী