,

সিঙ্গাপুরে লরিচাপায় বাংলাদেশি যুবক নিহত

goalondho_bg_240632692সিঙ্গাপুরের উডল্যান্ড এভিনিউ সড়কে লরিচাপায় নাসির উদ্দিন সরদার নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
গত শনিবার এ দুর্ঘটনা ঘটে। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে তার লাশ দেশে ফেরার কথা রয়েছে।
নাসির উদ্দিন সরদার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামের মানিক সরদারের ছেলে।
সিঙ্গাপুরের প্রোসপার এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডে চাকরিরত ছিলেন তিনি।
স্বপ্নের দেশ সিঙ্গাপুরে পাঁচ বছর চাকরি শেষে জুন মাসে দেশে ফেরার কথা ছিল তার। মাকে ফোনে এ কথা জানিয়েছিলেন তিনি। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে নাসির নিজ বাসা থেকে বের হয়ে বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। উডল্যান্ড এভিনিউ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী লরি তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কের উপর পড়লে চলন্ত লরির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সোমবার তার লাশ দেশে ফেরার কথা রয়েছে। পরিবারে সাত ভাই ও দুই বোনের মধ্যে নাসির পঞ্চম। এর আগে তিনি মাত্র একবার দেশে এসেছিলেন।
নিহতের ভাই মো. মিনহাজুল সরদার বলেন, সোমবার বিকেল তিনটার দিকে লাশ নিয়ে রওনা হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর