,

বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া

klcc-viewনিউজ ডেস্ক : ‘জি টু জি প্লাস’ পদ্ধতিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়ে আবারো সম্মতি হয়েছে মালয়েশিয়া। গত শুক্রবার কুয়ালালামপুরের সেলাঙ্গরে ফার্নিচার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর নৈশভোজে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ায় বাণিজ্যমন্ত্রী দাতুক সেরি মাহ সিউ কেউং জানান, পুনরায় বিদেশি শ্রমিক নেয়ার বিষয়ে শিগগির ঘোষণা দেবেন তাঁরা।

এদিকে, গত সপ্তাহে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক রিচার্ড রিউট জায়েম জানান, কর্মী সংকটে ভুগতে থাকা ম্যানুফ্যাকচারিং, রাবার, প্ল্যান্টেশন এবং আসবাব শিল্পের উদ্যোক্তাদের আবেদনে মালয়েশিয়ার মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে দেশটির ইংরেজি নিউজ পোর্টাল নিউ স্ট্রেইটস টাইম অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

দাতুক আরো বলেন, “বিদেশি শ্রমিকদের বিষয়টি নিয়ে আমি অবগত। আমি জানি যে, অনেক খাতই ক্ষতিগ্রস্ত হচ্ছে।” বিদেশি শ্রমিকদের জন্য দরজা খুলতে উদ্যোক্তাদের তাগিদ দেওয়ার বিষয়টি জানিয়ে তিনি বলেন, “সরকার তাদের বক্তব্য শুনছে এবং যথাসময়ে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে।”

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ বাজার। বর্তমানে প্রায় ছয় লাখেরও বেশি বাংলাদেশি এখানে বিভিন্ন পেশায় অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে পরবর্তী পাঁচ বছরে শ্রমিক নেয়ার বিষয়ে বাংলাদেশ ও মালয়েশীয় সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। তবে তা পরদিনই স্থগিতের ঘোষণা দেয় মালয়েশীয় সরকার। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালে বাংলাদেশ থেকে কেবল ‘প্ল্যান্টেশন’ খাতে শ্রমিক নেয়া শুরু করে মালয়েশিয়া। এরপর গতবছর বাংলাদেশকে মালয়েশিয়ার জনশক্তির জন্য ‘সোর্স কান্ট্রির’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং সেবা, উৎপাদন, নির্মাণসহ অন্যান্য খাতে কর্মী নেয়ার বিষয়ে আলোচনা শুরু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে