,

লিবিয়ায় ৬৫ বাংলাদেশি উদ্ধার, ৪ পাচারকারী গ্রেফতার

14785নিউজ ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপলিতে মানব পাচারকারীর গোপন আস্তানা থেকে ৬৫ বাংলাদেশিকে মুক্ত করেছে দেশটির পুলিশ। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ৪ জন বাংলাদেশি মানবপাচারকারীকে আটক করেছে যারা এই ব্যক্তিদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। মানবপাচারকারী হিসেবে আটক ব্যক্তিদের মধ্যে রানা ভট্টাচার্যকে নেতা বলা হচ্ছে। এছাড়া দলের অন্য তিনজন হচ্ছেন হাফিজুল শেখ, সুমন শরিফ ও মো. ওয়ালিউর রহমান।

দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় নতুন কর্মীদেরকে এনে তাদেরকে গোডাউনে আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায় করত বলে অভিযোগ পাওয়া গেছে। নতুন আগতদের মধ্যে কতিপয় কর্মীকে অবৈধভাবে সাগর পথে ইতালি প্রেরণের কাজেও জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে।

এই প্রমাণের ভিত্তিতে লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী তাদের আস্তানায় ব্যাপক অভিযান চালায় এবং ৬৫ জন নতুন বাংলাদেশী কর্মীকে বন্দীশালা থেকে মুক্ত করতে সক্ষম হয়। সেই অভিযানে ওই চারজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত চার জন লিবিয়ার প্রচলিত আইনে বিচারাধীন রয়েছে।

গত ৩১ অক্টোবর লিবিয়ায় আরো তিন বাংলাদেশি মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার হওয়া তিন ব্যক্তি ছিলেন মনির ভাণ্ডারি, ইমরান ও তাজুল ইসলাম। তারাও লিবিয়ার প্রচলিত আইনে বিচারাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে