বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোববারের জেএসসি পরীক্ষা স্থগিত

30349-untitled-7নিউজ ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে জেএসসির বরিশাল বোর্ড এবং জেডিসির রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। সব বোর্ডে আগামীকাল ইংরেজি ২য় পত্র পরীক্ষা ছিল।

মাদ্রাসা বোর্ডের অধীন জেডিসি পরীক্ষা সারাদেশেই স্থগিত। মাদ্রাসা বোর্ডের রোববারের পরীক্ষা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ছায়েফ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

কিন্তু সাধারণ বোর্ডের শুধু উপকূলীয় পাঁচ জেলার পরীক্ষা স্থগিত হয়েছে। স্থগিত পাঁচ জেলা হলো : ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল ও ঝালকাঠী। সাধারণ বোর্ডের জেএসসি পরীক্ষা ১২ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপটি রোববার সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ