,

ফেসবুকে নতুনদের জন্য কড়াকড়ি

image_86083.facebook1নতুন ব্যবহারকারীদের জন্য নতুন নীতিমালা করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। এ নীতিমালার ফলে ফেসবুকে যুক্ত হওয়া নতুন ব্যবহারকারীরা পুরনো ব্যবহারকারীদের চেয়ে অপেক্ষাকৃত কম সুবিধা পাবেন। এ নীতিমালার আওতায় নতুন ব্যবহারকারীরা শুধু নিজের বন্ধুদের সঙ্গেই তথ্য শেয়ার করতে পারবেন। ফেসবুকের পুরনো ব্যবহারকারীরা তাদের নিজস্ব বন্ধুর বাইরে ছবি ও স্ট্যাটাস ট্যাগ কিংবা বার্তা পাঠাতে পারেন। নতুন ব্যবহারকারীদের এ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। ফেসবুক বলছে, অপরিচিতদের কাছে বার্তা পাঠানো কিংবা ছবি ও স্ট্যাটাস ট্যাগ করা হলে অধিকাংশ সময়ই তারা বিরক্ত হন। এতে ফেসবুকের অধিকাংশ ব্যবহারকারী অপরিচিতদের উৎপাত থেকে রক্ষা পেতে প্রাইভেসি সেটিংসে পরিবর্তন এনেছেন। এ ধরনের বিরক্তিকর পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। তবে নতুনদের জন্য ফেসবুকে কড়াকড়ি আরোপ করায় শীর্ষ সামাজিক যোগাযোগ সাইটটি জনপ্রিয়তা হারাতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। তারা বলছেন, এ ধরনের উদ্যোগের ফলে ফেসবুকে নতুন ব্যবহারকারী অপেক্ষাকৃত কম যুক্ত হবেন। পাশাপাশি কমতে পারে পুরনো ব্যবহারকারীদের সক্রিয়তাও। তবে এ ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়ে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, নতুন ফেসবুক বন্ধুদের জন্য এ নীতিমালা আমরা পর্যবেক্ষণ করছি। আশা করি ব্যবহারকারীদের এটি ভালো লাগবে। আগামীতে পুরনো ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সবার জন্যই এ উদ্যোগ চালু হতে পারে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর