বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে হামলায় জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

unnamed-8ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা।

অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক জয়ন্ত জয় কৃষ্ণ আন্দোলনকারীদের পক্ষ থেকে হিন্দু ফাউন্ডেশন গঠন, জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ধর্ম মন্ত্রণালয়ে একজন হিন্দু প্রতিমন্ত্রী নিশ্চিতকরণ, স্বতন্ত্র নিরাপত্তা বাহিনী গঠন, নির্যাতিতদের মনে সাহসের সঞ্চার, ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের শাস্তির ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, মন্দির আগে অবস্থায় নিয়ে যাওয়াসহ মোট আটটি দাবি জানান।

এর আগে হামলাকারীদের শাস্তির দাবিতে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ-এর ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী অবরোধে সড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে ব্যর্থ হন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়।

অবরোধ শেষে আগামী এক সপ্তাহের মধ্যে দোষীদের আটক করে বিচারের আওতায় আনা না হলে ফের লাগাতার সড়ক অবরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন সনাতন বিদ্যার্থী সংসদের জাবি সভাপতি রবিন কর্মকা

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ