বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা শুরু ৩ এপ্রিল

 

নিজস্ব প্রতিবেদক : উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সূচি প্রকাশ করেছে।দেশের মোট ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

c4888cb4395beb413195f53a9d343d49

গত কয়েক বছর ধরে এপ্রিলের এক তারিখ থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এবার ৩ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে।
সূচি অনুযায়ী, ৩ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২০ জুনের মধ্যে।

অন্যদিকে শুধু মাদরাসা বোর্ডের প্রকাশিত রুটিনের কিছুটা সংশোধন আসতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের (মাউশি) পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত কুমার চন্দ।তিনি মঙ্গলবার বিকেলে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের বোর্ডে সময়সূচি প্রকাশ করা হয়েছে। কিন্তু শুধু মাদরাসা বোর্ডের রুটিনে কিছুটা পরিবর্তন আসবে। আজই সংশোধন করে আবার প্রকাশ করা হবে।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত