বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে জেএসসি-জেডিসি: প্রথম দিন অনুপস্থিত ৬০ হাজার

download-9এস.এম. সাইফুল ইসলাম কবির : সারাদেশে  জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিন  ৫৯ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল; বহিষ্কার করা হয়েছে ১৪ জন পরীক্ষার্থী ও একজন পরিদর্শককে।

জেএসসিতে বসেছে ২৪ লাখ শিক্ষার্থী

প্রশ্ন ফাঁসকারীদের ফাঁসি চাইলেন অভিভাবকরা

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম দিন ২২ লাখ ৪৮ হাজার ১৯৬ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণির এ সমাপনী পরীক্ষায় অংশ নিলেও অনুপস্থিত ছিল ৫৯ হাজার ৬৬১ জন।

অনুপস্থিত

ঢাকা বোর্ডে ১২ হাজার ৫৬০ জন, রাজশাহীতে চার হাজার ৮৩৮ জন, কুমিল্লা বোর্ডে ছয় হাজার ৪১০ জন, যশোরে চার হাজার ৮৬৪ জন, চট্টগ্রামে দুই হাজার ৭০৫ জন, সিলেটে দুই হাজার ৬৫০ জন, বরিশালে তিন হাজার ২৮৮ জন, দিনাজপুর বোর্ডে তিন হাজার ৫৯৯ জন এবং মাদ্রাসা বোর্ডে জেডিসিতে ১৮ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

বহিষ্কার

জেডিসি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১১ জন, জেএসসি পরীক্ষায় বরিশালের দুইজন এবং কুমিল্লা বোর্ডের একজন পরীক্ষার্থীকে অসুদপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া মাদ্রাসা বোর্ডের একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।

দেশের দুই হাজার ৭৩৪টি কেন্দ্রে ২৮ হাজার ৭৬১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। জেএসসি-জেডিসিতে এক থেকে তিন বিষয়ে অকৃতকার্যরা পরের বছর ফেল করা বিষয়গুলোতে পরীক্ষা দেওয়া সুযোগ পায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ