শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদীর শপথে দাওয়াত পেলেন অমিতাভ,সালমান

s_khan_bg_423696902ভারতের ভাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন বলিউড শাহানশাহ অমিতাভ বচ্চন এবং সুপার হিরো সালমান খান। আরও আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণী সুপার হিরো রজনীকান্ত এবং সঙ্গীত তারক‍া লতা মঙ্গেশকারকে।
২৬ মে দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ওই শপথগ্রহণ অনুষ্ঠানে আড়াই হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তার ক্যাবিনেটের বেশ কয়েকজন সদস্যও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। উপস্থিত থাকবেন মোদির মা হিরাবেন এবং তার তিনভাইও।
আমন্ত্রিতদের অর্ধেক বাছাই করেছে বিজেপি। বাকি অর্ধেক আমন্ত্রিতদের নিমন্ত্রণ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এছাড়া এই প্রথমবারের মত সার্কভুক্ত রাষ্ট্রগুলোর সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে।
ভারতের ষোলতম লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) জোট ৩৩৬ আসনে জয়লাভ করে। বিজেপি একাই পায় ২৮২টি আসন।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ