মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিকে নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র

modi4ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ছবি বানাতে যাচ্ছেন বলিউড পরিচালক মধুর ভান্ডারকার। জানা গেছে,  মোদির জীবনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য ইতোমধ্যেই মোদির কাছ থেকে অনুমতি গ্রহণ করেছেন ছবির পরিচালক। আর এই চলচ্চিত্র নির্মাণের জন্য মধুর ভান্ডারকার দীর্ঘদিন ধরেই মোদির জীবনী নিয়ে পড়াশোনা ও গবেষণা করছেন। এমনকি এ ব্যাপারে অনেকের সাহায্যও নিতে হচ্ছে তাকে।

জানা যায়, চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকার ভারতের লোকসভা নির্বাচনের আগেই মোদির সমর্থক ছিলেন। বিভিন্ন শহরে ভ্রমণকালীন সময়ে মোদিকেই ভোট প্রদানের জন্য জনগণকে পরামর্শ প্রদান করেছিলেন বলে জানা যায়। মোদির জয়লাভের পর নিজস্ব টুইটারে তাকে শুভেচ্ছাও জানান। জানা গেছে, ‘ক্যালেন্ডার গার্লস’ ছবির কাজ শেষ হলে প্রধানমন্ত্রীর ওপর নতুন চলচ্চিত্রের কাজে হাত দেবেন তিনি। তবে ছবির নাম এখনও পর্যন্ত ঠিক করা হয়নি।

উল্লেখ্য,  এর আগে ফ্যাশন, হিরোইন, ট্রাফিক সিগন্যাল চলচ্চিত্রে বাস্তবজীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। তিনি প্রমাণ করেছেন বাস্তব জীবনকেও রঙিন ফিতায় চমৎকারভাবে উপস্থাপন করা সম্ভব।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী