বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করতে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ বাস্থবায়ন করছে-এডভোকেট জিয়াউল হক মৃধা এম.পি

1প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে সরাইল খাদ্য গুদামে এর উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। এ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি বলেন, দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করতে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ বাস্থবায়ন করছে। তিনি কর্মকর্তাদের উদেশ্য করে বলেন, আপনারা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ বাসীর কথা মাথায় রেখে উন্নত মানের ধান চাল সংগ্রহ করবেন। নি¤œমানের ধান চাল সংগ্রহ অথবা কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময়ে কৃষকদের উদেশ্যে তিনি বলেন আগামী মৌসুমের আগে আপনাদের সুবিধার্থে সরাইলে আরও একটি খাদ্য গুদাম নির্মান করা হবে। 
সরাইল খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ গনি মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আবদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসহাক হাওলাদার,মিল মালিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান, সরাইল উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ুন কবির,ইমদাদুল হক সালেহ প্রমুখ। 
উল্লেখ্য চলতি মওসুমে সরাইল উপজেলায় ৩ হাজার ৯৫২ মেট্রিক টন চাল ও ৪৬১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা