মালয়েশিয়ায় নতুন রাজা সুলতান মুহাম্মদ ভি

sultan_kelantanশামীম সরকার, মালয়েশিয়া থেকে : ৪৭ বছর বয়সী মুহাম্মদ ভি মালয়েশিয়ার ১৫তম রাজা হবেন। বয়সে তিনি হবেন সর্বকনিষ্ঠ রাজা। শুক্রবার মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের মালায় শাসকদের ২৪৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দেশটির সর্বোচ্চ সম্মানিত ও ক্ষমতাধর রাষ্ট্রীয় পদ আগং (রাজা) নির্বাচিত হয়েছেন মুহাম্মদ ভি।দেশের রাজা হিসেবে তিনি দায়িত্ব নিবেন আগামী ১৩ ডিসেম্বর।মালয়েশিয়ার রাজা মনোনীত হওয়ায় কেলান্তান রাজ্যের সুলতান মুহাম্মদ ভি’কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাক।মালয়েশিয়ার বর্তমান রাজা আবদুল হালিম আগামী ১২ ডিসেম্বর পাঁচ বছর মেয়াদ পূর্ণ করবেন।
মালয়েশিয়ার রাজা অসুস্থ হলে বা বিদেশ সফরে গেলে দায়িত্ব পালন করার জন্যে একজন উপ-রাজা (মালায় ভাষায় – তিমবালান আগং) মনোনীত হয়। এবার নতুন উপ-রাজা মনোনীত হয়েছেন পেরাক রাজ্যের সুলতান নাজরিন মুইজুদ্দীন শাহ।
প্রধানত মালায়ূ, চাইনিজ ও তামিল- এ তিন জাতির বাস হলেও দেশটি সংখ্যাগরিষ্ঠ মালায়ূ শাসিত। ১৯৫৭ সালে বৃটিশ থেকে স্বাধীনতা লাভের পর থেকে মালায় শাসকদের মধ্য থেকে মনোনীত একজন দেশের রাজার দায়িত্ব পালন করে আসছেন। সংসদীয় গণতন্ত্রের দেশ মালয়েশিয়ার রাষ্ট্রীয় সর্বোচ্চ পদ ‘আগং'(রাজা)।কুয়ালালামপুর, পুত্রজায়া, লাবুয়ান- এ তিনটি ফেডারেল টেরিটোরি ছাড়া মালয়েশিয়ার তেরটি প্রদেশের মধ্যে নয়টি মালায় শাসক পরিচালিত। এর প্রতিটি রাজ্যে নির্বাচিত আলাদা সরকার থাকলেও রাজ্যের সর্বোচ্চ সম্মানিত ও ক্ষমতাবান ব্যক্তি হলেন ‘সুলতান’।

মালায় সুলতান শাসিত রাজ্যগুলো হচ্ছে- কেলান্তান, সেলাংগর, নিগরি সিমবিলান, পেরাক, পাহাং, জহুর, তেরাংগানু, পেরলিস ও কেডাহ। বাকি চার রাজ্য পেনাং, মালাক্কা, সাবাহ ও সারাওয়াকে রাজা মনোনীত গভর্নর হলেন রাজ্য প্রধান বা রাজ্যের সর্বোচ্চ পদধারী।

দেশের আগং(রাজা) নির্বাচিত হন শুধুমাত্র মালায় শাসিত নয়টি রাজ্যের মহামান্য সুলতান থেকে। এবারের সুলতান মনোনীত হয়েছেন কেলান্তান রাজ্য থেকে। নির্বাচিত বা মনোনীত এই রাজা আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করবেন।

সংসদীয় গণতন্ত্রের দেশ মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে দল বা জোট থেকে প্রধানমন্ত্রী নিয়োগ ও শপথ পাঠ করান আগং। এছাড়া, প্রধান বিচারপতি ও সাংবিধানিক অন্যান্য পদগুলোতে নিয়োগ ও শপথ পাঠ করান আগং।

মালয়েশিয়ায় দেশের আগং ও প্রদেশের সুলতানরা সরকার প্রধান থেকে শুরু করে সাধারণ জনগণের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার