ঘূর্ণিঝড়ে ফ্লোরিডায় ৫ হাজার বাংলাদেশি ক্ষতিগ্রস্ত

bdp_usaহাইতির পর শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ৪ জন নিহত হয়েছে। এছাড়া বাংলাদেশি অধ্যুষিত বেশ কয়েকটি শহরে পাঁচ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুত্হীন হয়ে পড়েছে পাঁচ লাখের বেশি ঘরবাড়ি।

জানা যায়, ম্যাথিউর তাণ্ডবে বাংলাদেশি অধ্যুষিত মনরো, মার্টিন, ওকিচোবি, সারাসোটা, মানাটি, চার্লোট, পামবিচ, মায়ামি-ডেড, ব্রয়ার্ড, লি ও হাইল্যান্ড কাউন্টির পাঁচ হাজারেরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসস্থানের বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব এলাকায় প্রায় ৪০ হাজার মানুষ বাস করে। ম্যাথিউর কারণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ  ক্যারোলাইনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রবল ঝড়ের কারণে এসব এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় হয়েছে।

ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে গত মঙ্গলবার থেকে কিউবা ও হাইতি অতিক্রম করতে শুরু করে ম্যাথিউ। গত শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে সেটি ফ্লোরিডার ঊপকূলীয় এলাকার কাছে ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের তথ্য মতে, সে সময় ডেটোনা সৈকত থেকে ৩৫ মাইল পূর্বে অবস্থানরত ঝড়টি ঘণ্টায় ১৩ মাইল বেগে উত্তর-পশ্চিমে এগোচ্ছিল।

অন্যদিকে এ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৭। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বাস্তুচ্যুত হয়েছে দেশটির প্রায় এক লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার