বিদেশে পালিয়ে যুদ্ধাপরাধী দেশে ফেরত আনার চেষ্টা অব্যাহত আছে : খাদ্যমন্ত্রী

5-rajakar-550x400যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকারসহ শীর্ষ ৫ যুদ্ধাপরাধী বিভিন্ন দেশে পালিয়ে থেকে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
জানা গেছে, মাওলানা আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই ভারতে পালিয়ে যান। ভারত থেকে তিনি পাকিস্তানে পালিয়ে গেছেন। বর্তমানে তিনি পাকিস্তানে রয়েছেন। চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে বুদ্ধিজীবী হত্যাসহ কয়েকটি অপরাধে টুইব্যুনাল ২০১৩ সালের ৩ নভেম্বর মৃত্যুদন্ড দেয়। তাঁরা অনেক আগেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। বিদেশে থেকেও যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এই দুজন। এঁদের ফেরত আনার ব্যাপারে সরকার সচেষ্ট। কিন্তু বন্দি বিনিময় চূক্তি না থাকায় সেটা সম্ভব হয়ে উঠেনি। এ ছাড়া কিশোরগঞ্জের হাসেন আলী ওরফে হাসান ও ফরিদপুরের জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকারও বিদেশে পালিয়ে গেছেন বলে জানা গেছে। এই দুজনই মৃত্যুদন্ডে দন্ডিত আসামি। ২০১৫ সালের ৯ জুন হাসেন আলী ও ২০১৪ সালের ১৩ নভেম্বর খোকন রাজাকারের বিরদ্ধে মামলার রায় ঘোষণা করা হয়। তদন্তের সময়ই তাঁরা পালিয়ে যান। ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি পিরোজপুরের মঠবাড়িয়ার জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল জব্বারকে আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে পাঁচটি অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। কারাদন্ডের বোঝা মাথায় নিয়েই তিনি পলাতক রয়েছেন। এখন তিনি কোথায় আছেন কেউ জানে না। এদিকে তাঁর ফাঁসি চেয়ে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছে।
এ ব্যাপারে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, পলাতক আসামীদের ফেরতর আনার ব্যাপারে সরকারের প্রচেষ্টা অব্যাত আছে। আইনগত জটিলতার কারনে সেটা সম্ভব হয়ে উঠেনি। তবে ভবিষ্যতেও যে তাদের ফেরত আনান যাবেনা তা কিন্তু নয়। কারন সরকার বসে নেই। তিনি আরো বলেন, দেশেই হোক আর বিদেশে বসে হোক যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার অপচেষ্টা সফল হবেনা। কারন ইতিপূর্বে জামাত-বিএনপি জোট সম্মিলিতভাবে বিচার বানচালে চেষ্টা করছে। কিন্ত সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রীর দৃঢ়তায় সকল অপশক্তির অপতৎরতা ও তাদের মিশন ভেস্তে গেছে।
উল্লেখ্য, ২০১০ সালের ২৫ মার্চ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার করার জন্য গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথম দিকে শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার করতে তদন্ত শুরু হয়। কুখ্যাতদের মধ্যে জামায়াতের শীর্ষস্থানীয় নেতা গোলাম আযম, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আবদুল কাদের মোল্ল, মতিউর রহমান নিজামী, মাওলানা আবদুস সুবহান, দেলাওয়ার হোসাইন সাঈদী, বিএনপি নেতা সাকা চৌধুরী, চৌধুরী মঈনুদ্দীন, আশরাফুজ্জামান খান, আবুল কালাম আযাদ, মীর কাশেম আলী প্রমুখের বিচার প্রথম দিকে শুরু হয়। ইতিমধ্যে এই শীর্ষ যুদ্ধাপরাধীদের মধ্যে অধিকাংশের দন্ডও কার্যকর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার