বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবস্থা অপরিবর্তিত, এখনো ইলেক্ট্রিভ ভেন্টিলেশনে খাদিজা

00-110-58সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল ইসলামের চাপাতির আঘাতে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস অপরিবর্তিত আছেন বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তার। আজ বুধবার সকালে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নার্গিসের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে ইলেক্ট্রিভ ভেন্টিলেশনে(লাইফ সার্পোটে) রাখা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় নার্গিসের অপারেশন শেষে তিনি জানান, মাথায় অসংখ্য আঘাত ছিল নার্গিসের। তার নিউরো সার্জারী সম্পন্ন হয়েছে। ৭২ ঘণ্টা আগে তার সম্পর্কে কিছু বলা যাবে না। ৭২ ঘন্টা পর তার দুই হাতের চিকিৎসা শুরু হবে । তিনি এখনো ঝুঁকিতে আছেন। তার বেচেঁ থাকার আশা খুবই ক্ষীন বলেও তিনি জানান।
আহত নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস জানান, খুবই খারাপ অবস্থায় আছে নার্গিস । তাকে এমনভাবে কোপানো হয়েছে যে তার বেচেঁ থাকা এখন আল্লাহর উপর নির্ভর করছে। তিনি সকলের কাছে নার্গিসের জন্য দোয়া কামনা করেন।
এদিকে নার্গিসকে অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা ৩৫ মিনিটে অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয় বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালটেন্ট এবং হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর ড. মির্জা নাজিম উদ্দিন।
এর আগে বিকেল আড়ইটার দিকে পরিবারের সম্মতি নিয়ে নার্গিসের অস্ত্রোপচার শুরু হয়।
তিনি জানান, গতকাল মঙ্গলবার সকালে নার্গিসকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। মাথায় অসংখ্য আঘাত। তাকে এমনভাবে কোপানো হয়েছে যে খুলি ভেদ করে ব্রেইন ইনজুরি হয়েছে। কোপানোর সময় হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করায় তার দুই হাতের রগ কেটে গেছে।’
স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তারের নেতৃত্বে তিন সদস্যের একটি দল নার্গিসের অস্ত্রোপচার করেন।
উল্লেখ্য, আহত নার্গিস সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সোমবার বিকালে নার্গিসকে ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম প্রকাশ্যে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে নার্গিসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।
ঘটনার পরপরই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র বদরুল ইসলামকে পুলিশ আটক করে, যিনি বিশ্ববিদ‌্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক।
এ ঘটনায় সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের বিরুদ্ধে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি। তিনি জানান, পুলিশ প্রহরায় বদরুল এখন চিকিৎসাধীন আছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত