,

মিসরে মোবারকের তিন বছরের কারাদণ্ড

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। সরকারি তহবিলের অর্থ আত্মসাতের একটি মামলায় দোষীসাব্যস্ত হওয়ায় তিনি এ দণ্ড পান।



আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, হোসনি মোবারকের দুই ছেলে আলা ও গামালকে একই অপরাধে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।



অর্থ আত্মসাতের মামলা চলাকালে সরকারি কৌঁসুলিরা অভিযোগ তোলেন, প্রেসিডেন্টের প্রাসাদ সংস্কারের জন্য মোবারক সরকারি তহবিল থেকে এক কোটি ৭৬ লাখ মার্কিন ডলার (১৩৬ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা) চুরি করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় হোসনি মোবারককে এ দণ্ড দেওয়া হলো।



২০১১ সালে মধ্যপ্রাচ্যজুড়ে আরব বসন্তের জেরে ক্ষমতাচ্যুত হন মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আন্দোলনকারীদের হত্যায় ষড়যন্ত্র করার অভিযোগে আরেকটি মামলা চলছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর