,

নতুন ট্যাব আনল মাইক্রোসফট

অ্যাপলের ম্যাকবুক প্রো কিংবা এয়ারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মাইক্রোসফট আনল সারফেস প্রো ৩ ট্যাবলেট। ২০ মে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এই ট্যাবলেট উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।

মাইক্রোসফট জানিয়েছে, সারফেস প্রো-৩ হচ্ছে সারফেস ব্রান্ডের তৃতীয় সংস্করণ। বড় আকারের এই ট্যাবলেট কম্পিউটারটি বর্তমানে হালকা-পাতলা ল্যাপটপের বিকল্প হবে বলেই মাইক্রোসফটের দাবি। এ ছাড়াও সারফেস ব্র্যান্ডের পূর্ববর্তী যেকোনো সংস্করণের চেয়ে সারফেস প্রো ৩ ট্যাবটি দ্রুতগতির হবে।

ট্যাবটিতে রয়েছে ১২ ইঞ্চি মাপের টাচস্ক্রিন সুবিধার ডিসপ্লে। ৯.১ মিলিমিটার পুরুত্বের ট্যাবটিতে ইনটেলের প্রসেসর ব্যবহূত হয়েছে।  ট্যাবটিতে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম সমর্থন করবে।

সাধারণ উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপের মতোই এই ট্যাবটিতে অফিস সফটওয়্যার চালানো যাবে এবং অন্যান্য অ্যাপ্লিকেশন সমর্থন করবে। এই ট্যাবটিকে ল্যাপটপের মতো ব্যবহার করা যাবে। এজন্য আলাদা কিবোর্ড ও মাউস দরকার হবে।

ট্যাবটির দাম হবে ৭৯৯ মার্কিন ডলার। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর