,

৫ বছরেই সন্তানের মা, অভিযোগ বাবার দিকে!

lind-medinaনিউজ ডেস্ক : লিনার বয়স মাত্র ৫ বছর। যে বয়সে স্কুলে ভর্তি হয়ে হেসে-খেলে বেড়ানোর কথা লিনার। অথচ সেই বয়সে এক ছেলে সন্তানের মা সে। অভিযোগ, ৫ বছরের মেয়ে শিশুটি তার বাবার দ্বারা গর্ভবতী হয়েছে। মেয়েকে গর্ভবতী করার অভিযোগে কারাগারে যেতে হয় লিনার বাবাকে। ঘটনা যেভাবেই হোক, এ মেয়েই বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মা!

১৯৩৯ সালে মাত্র ৫ বছর বয়সে একটি ছেলের সন্তানের জন্ম দিয়েছিলো লিনা মেডিনা। চিকিৎসা বিজ্ঞান আজো সেই রহস্যের সমাধান পায়নি।

দক্ষিণ আমেরিকার পেরুতে ৭৪০০ ফুট ওপরে পাহাড়ের চুড়ায় এক গ্রামে বাবা-মায়ের সঙ্গে থাকত লিনা মেডিনা। দিনে-দিনে পেট বড় হতে থাকে তার। পেটে টিউমার হয়েছে ভেবে তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়। শিশু লিনাকে পরীক্ষা করে অবাক হন চিকিৎসকরা। ছোট্ট মেয়েটির শরীরে বেড়ে উঠছে আরো এক প্রাণ! স্বয়ং চিকিৎসকরাই নিজেদের রিপোর্ট বিশ্বাস করতে পারছিলেন না। ৫ বছরের লিনা তখন ৭ মাসের অন্তসত্ত্বা বলে জানায় চিকিৎসকরা। মাত্র আড়াই বছরেই পিরিয়ড হয়ে গিয়েছিলো বলে আরেকটি অবাক তথ্যও দেন তারা।

কিন্তু, কীভাবে গর্ভবতী হলো মেয়েটি? নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বাবাকে! অবশ্য, প্রমাণের অভাবে পরে ছাড় পান অভিযুক্ত বাবা।

বড় হয়ে লিনা এ নিয়ে কখনো মুখ খোলেনি। লিনার সন্তানের বায়োজিক্যাল বাবার নাম কখনোই জানা যায়নি। লিনার ছেলে ৪০ বছর পর্যন্ত বেঁচেছিল। প্রথমদিকে, মা লিনাকে সে বোন বলে জানত। অবশ্য, ১০ বছর বয়স হলে মা লিনা নিজেই সত্য ঘটনা ছেলেকে জানায়, তবে বাবার পরিচয় জানায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে