বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন এক কাপ আদার রসের অতুলনীয় যত স্বাস্থ্য উপকারিতা

28071-boroস্বাস্থ্য ডেস্ক : আদার ভেষজ ও ঔষধি উপকারিতার কথা অনেকেই জানেন। আদা শুধু খাবারে স্বতন্ত্র স্বাদ ও গন্ধই সৃষ্টি করেনা বরং সাধারণ ঠান্ডা, কাশি, বদহজম, গলা ব্যথা ও অন্যান্য আরো কিছু রোগে ভোগা থেকে রক্ষা করে। আদা চিবিয়ে খেতে ভালো না লাগলে আদার জুস করে খেতে পারেন। আদার রস খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিই চলুন।

১। ডায়াবেটিস নিয়ন্ত্রণে:-
আদাতে অ্যান্টিডায়াবেটিক উপাদান আছে। গবেষণায় জানা গেছে যে, রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে আদা এবং যাদের ডায়াবেটিস নেই তাদেরও। ১ কাপ আদার রস খালি পেটের গ্লুকোজ লেভেলও নিয়ন্ত্রণ করে।

২। ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে:-
আস্ত আদায় বিভিন্ন ধরণের বায়োএকটিভ ফেনোলিক্স এবং নন ভোলাটাইল পাঞ্জেন্ট উপাদান যেমন- জিঞ্জেরলস, প্যারাডলস, শোগায়োল এবং জিঞ্জেরোনেস থাকে। গবেষণায় জানা যায় যে, আদার রসে ক্যান্সারনাশক উপাদান থাকে। প্রোস্টেট ক্যান্সারের ব্যবস্থাপনায় সাহায্য করে আদার রস।

৩। মানসিক বয়স বৃদ্ধি বিলম্বিত করে:-
আদায় ফেনল ও ফ্ল্যাভোনয়েড উপাদান থাকে। এছাড়াও নিউরোপ্রোটেক্টিভ বৈশিষ্ট্য আছে আদার। আদার রসে মস্তিস্ককে স্বাস্থ্যবান রাখার জন্য প্রোটিনের লেভেল বৃদ্ধিতে সাহায্য করে। ফলে বৃদ্ধাবস্থার বিভিন্ন সমস্যা যেমন- আলঝেইমার্স ও অন্যান্য মানসিক সমস্যার বিরুদ্ধে কাজ করে।

৪। কোলেস্টেরল কমায়:-
যেহেতু আদা গ্লুকোজের মাত্রার উপর কাজ করে তাই মনে করা হয় যে, আদা কোলেস্টেরলের স্তরও কমাতে পারে।

৫। আরথ্রাইটিসের ব্যথা কমায়:-
একটি গবেষণায় জানা যায় যে, আদার রসে ব্যথা নাশক উপাদান আছে। দীর্ঘস্থায়ী হাঁটু ব্যথার রোগীদের ব্যথা কমাতে সাহায্য করে আদা।

আদার জুস তৈরি করবেন যেভাবে-

একটি আদা ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর একটি মিক্সারে সামান্য পানিসহ আদাকুচি দিয়ে ভালো করে চূর্ণ করুন। তারপর ছেকে রসটুকু আলাদা করুন। এর মাঝে লেবুর রস ও মধু মিশিয়ে নিন, ব্যস তৈরি হয়ে গেল আদার জুস।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ