বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

psc-bhabon20160929163115সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, খুলনায় মোট ১৯০টি কেন্দ্রে একযোগে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর এবং ব্যাগসহ প্রবেশে নিষেধ করা হয়েছে।

পরীক্ষার সময় হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার নিষিদ্ধ, পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি সরবরাহ করবে কমিশন।

উপরোক্ত ডিভাইস ও ঘড়ি পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ পরীক্ষার বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশনের আওতায় সব নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে বলে জানায় পিএসসি।

পরীক্ষার আসন বিন্যাস পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ