,

কোস্টগার্ডের সাবেক ডিজি গ্রেফতার

acc-logo_banglanews2420160929100239দুর্নীতির মাধ্যমে গম বিক্রি করে প্রায় সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের মামলায় কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক কমোডর (অব.) সফিক-উর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৮ সেপ্টেম্ববর) দিনগত গভীর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস-এর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে জানান।

দুদকের পরিচালক এনামুল বাছিরের নেতৃত্বে সফিক-উর রহমানকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হবে।

দুদক সূত্র জানায়, সফিক-উর রহমান ১৯৯৮ সালে কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) থাকাকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া ১১ হাজার ১০০ মেট্রিক টন গম বিতরণ না করে বিক্রি করে দেন।

এ ঘটনায় সফিক-উর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে সাত কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে