বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের যৌনপল্লীতে উদ্বেগজনক হারে পাচার হচ্ছে বাংলাদেশি নারী (ভিডিও)

p-13

নিজস্ব প্রতিবেদকচাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নারীদের ভারতে পাচাররের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। গত সাড়ে পাঁচ বছরে দেশটিকে থেকে, ফেরত আনা হয়েছে প্রায় সাড়ে ছয় হাজার জনকে। যাদের সিংহভাগকে বিক্রি করা হয়েছিল, ভারতের বিভিন্ন যৌনপল্লীতে।
এই মানবপাচরের সবচেয়ে বড় পথ হয়ে উঠেছে, যশোরের বেনাপোল সীমান্ত। অভিযোগ আছে, পাচারকারী চক্রের সাথে, স্থানীয় প্রভাবশালীদের পাশাপাশি জড়িত দুদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
দেখে রঙিন মনে হলেও, ভেতরটা নির্মম। ভারতের মুম্বাইয়ের এই নিষিদ্ধ পল্লির কুৎসিত কোলাহলে ঢাকা পড়ে আছে শত শত নারীর স্বপ্ন ভঙ্গের আর্তনাদ। সেই সব নারী যাদের এখানে বিক্রি করে দিয়েছে পাচারকারীরা।
শুনে কষ্ট লাগলেও, এটা সত্য ভারতের এমন অনেক পাতিতালয় থেকে নিয়মিতই উদ্ধার হচ্ছেন বাংলাদেশি মেয়েরো।
চলতি বছরের শুরুতে তিন মেয়েক সেখান থেকে উদ্ধার করা হয়েছে। ভাল চাকরির লোভ দেখিয়ে, তাদের পাচার করা হয়েছিল। যখন তারা পাচারকারীদের আসল উদ্দেশ্য বুঝতে পারেন, ততক্ষণে সব শেষ।
উদ্ধার হওয়া নারীরা বলেন, ‘ঐ জীবনটা খুব খারাপ। আশা করি যারা এখনও ভাল আছেন, দেশে আছেন তারা যেন অন্যের কথায় কোথাও না যায়। যে পরিস্থিতি গত দুই বছর গেছে সেটা আর চাই না’।
মূলত গরীব ও পারিবারিক অশান্তিতে থাকা কম বয়সী মেয়েদের টার্গেট করে পাচারকারীরা।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী বলেন, ‘বেশিরভাগ নারীদের আনা হচ্ছে ডেডলাইন এরিয়া থেকে। গোয়া থেকে শুরু করে এমন কোন জায়গা নেই যে বাংলাদেশি নারী না পাওয়া যায়’।
ভারতে মানব পাচরের সবচেয় বড় পথ, যশোরের বেনাপোল সীমান্ত। দেশের বিভিন্ন এলাকা থেকে মেয়েদের এনে এই রুটে পাচার করা হয়।
বেনাপোলের একজন পাচারকারী, পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ‘টাকার বিনিময়ে পাচারে সহায়তা করে সীমান্তরক্ষী বাহিনী। আর পাচারকারীদের সাথে যোগসাজশ আছে, রাজনৈতিক নেতাদেরও। ভারতের পাবলিক বিএসএফ নিয়ন্ত্রণ করে। ওরা বাংলাদেশে টেলিফোন করে বলে দেয় এখন পার করে দেন বিএসএফ কিছু বলবে না’।
অপরাধীদের সাথে প্রভাবশালী ব্যক্তি আর আইন-শৃঙ্খলা বাহিনীর যোগসাজশ আছে বলে, সন্দেহ করেন অধিকারকর্মীরাও।
তবে, পাচারের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করেছেন, যশোরের বিজিবি ও পুলিশের কর্তারা।
২৬ বর্ডার গার্ড ব্যাটিলিয়নের অধিনায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গত জানুয়ারি থেকে ৫ মাসে আমরা ১শ’ টির বেশি শিশু, ২শ’ ৫০ জনের মত মহিলা আমরা পাচার হওয়া থেকে রক্ষা করতে পেরেছি’।
যশোরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, ‘এখানে পুলিশের কোন সদস্য জড়িত আছে মর্মে আমার কাছে কোন তথ্য-প্রমাণ নাই’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে, গত সাড়ে পাঁচ বছরে ভারতে উদ্ধার পাওয়া সাড়ে ৬ হাজার মেয়েকে প্রত্যাবাসন করা হয়েছে। ভারতের অধিকার কর্মীরা বলছেন, বাংলাদেশ থেকে নারী পাচার দিন দিন বাড়ছে।
অন্যদিকে উদ্ধার পাওয়া অধিকাংশ মেয়েই দেশে ফিরে অপরাধীদের বিরুদ্ধে মামলা করেন না। কেউ কেউ মামলা করলেও, নানা জটিলতায় বিচার পান না।
উদ্ধার পেলেও, মুক্তি মেলেনা। ভয়াবহ স্মৃতি তাড়িয়ে বেড়ায়। সহজভাবে নেয় না সমাজ। অনেক ক্ষেত্রে ঠাই মেলেনা পরিবারেও।
সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর.

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ