মালয়েশিয়ায় বাংলাদেশিদের বৈধ হওয়ার সময় বাড়ানো হয়েছে

fb_img_1475036749991শামীম সরকার,মালয়েশিয়াঃ- মালয়েশিয়ায় অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সময় বাড়িয়েছে দেশটির সরকার। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ বাড়ানো হয়েছে। কর্মরত কোম্পানির মালিকদের মাধ্যমে এই পুনঃনিবন্ধনের (রি-হায়ারিং) সুযোগ নিতে পারবেন শ্রমিকেরা।গত সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে মালয়েশিয়া কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এ তথ্য জানান।

শহীদুল ইসলাম বলেন, গত জুন মাসে অনিবন্ধিত শ্রমিকদের পুনঃনিবন্ধনের বেঁধে দেওয়া সময় শেষ হয়। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে অনেকেই পুনঃনিবন্ধনের আবেদনের আওতাভুক্ত হতে পারেননি। আমরা এ দেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সময়সীমা বাড়ানোর সুপারিশ করি।

তিনি বলেন, আমাদের সুপারিশ আমলে নিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনঃনিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে মালয়েশিয়ান সরকার।

জানা যায়, তিনটি কোম্পানির মাধ্যমে বিদেশি শ্রমিকদের এই পুনঃনিবন্ধনের কাজ চলছে। শুধু বাংলাদেশিদের জন্যই একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়। আর মাই-ইজি নামের প্রতিষ্ঠানটি অনলাইনে শ্রমিকদের পুনঃনিবন্ধনের বিষয়টি প্রক্রিয়া করে।

মালয়েশিয়ার গণমাধ্যম থেকে পাওয়া তথ্যমতে, গত জুন মাসের পর থেকেই মালয়েশিয়ায় অনিবন্ধিত বিদেশিদের ধড়পাকড় বেড়ে যায়। বিভিন্ন সময়ে হাজারের ওপর বাংলাদেশি আটকের খবর পাওয়া যায়।

তবে শহীদুল ইসলাম বলেন, এটি মালয়েশিয়ায় একটি ধারাবাহিক প্রক্রিয়া। এর সঙ্গে পুনঃনিবন্ধনের কোনো সর্ম্পক নেই। বিভিন্ন অপরাধে বাংলাদেশিসহ অন্য দেশের বিদেশিরা আটক হন। এর মধ্যে নিবন্ধন না থাকাও একটি অপরাধ।

উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি পুনঃনিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে না পারার বিষয়ে মালয়েশিয়ায় অবস্থানরত ইমিগ্রেশন আইনজীবী ড. শেখ সালাহউদ্দিন বলেন, বিভিন্ন কারণে কয়েক হাজার বাংলাদেশি বৈধ হতে আবেদন করেননি। কারণ, মালয়েশিয়ান সরকার বিভিন্ন ক্যাটাগরিতে যাদের বৈধ হওয়ার জন্য আবেদন করতে বলেছে তারা ওই ক্যাটাগরির অবৈধ নয়। তারা কেউ সাগরপথে পাচারকারীদের মিথ্যা প্রলোভনে এসেছেন, কেউবা বৈধপথে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় এসে তারপর অবৈধ হয়ে পড়েছেন। তারা পুলিশি অভিযানের কারণে কয়েক মাস ধরেই পালিয়ে বেড়াচ্ছেন।

এদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, যারা রি-হায়ারিংয়ে অংশ নিচ্ছেন না এবং যে কোম্পানির মালিক অবৈধ শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫৯/৬৩ অনুচ্ছেদের ৫৫ (বি) ধারা মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কোনো স্থানে যদি অবৈধ শ্রমিক পাওয়া যায় তাহলে মালিকপক্ষ ও কর্মচারীকে ৫০ হাজার রিঙ্গিত জরিমানাসহ এক বছরের জেল কার্যকর করা হবে। অন্য আরেকটি আইনে আছে কোনো মালিকপক্ষ যদি পাঁচজনের বেশি অবৈধ শ্রমিক রাখে তাহলে পাঁচবছরের জেল কার্যকর হবে।

মালয়েশিয়ায় চলমান ‘অবৈধ’ বিদেশি শ্রমিকদের বৈধকরণ (রি-হায়ারিং) প্রকল্পে এখন পর্যন্ত বাংলাদেশিসহ প্রায় দুই লাখ শ্রমিক নিবন্ধন করেছেন। তবে এখনও বহু সংখ্যক বাংলাদেশি অবৈধ শ্রমিক বৈধতার জন্য আবেদন করেননি বলেই জানা যায়।

এদিকে স্টুডেন্ট ভিসা ও সাগরপথে মালয়েশিয়ায় যারা প্রবেশ করেছেন তাদের বৈধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ড. জাহিদ হামিদি। ওই ক্যাটাগরিতে বাংলাদেশের অনেক অবৈধ শ্রমিক আছে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার