ফ্যাটযুক্ত যে ৬টি খাবার স্বাস্থ্যের জন্য ভাল

fcfbfdac8স্বাস্থ্য ডেস্ক : ওজন কমানোর জন্য ডায়েট করার সময় ফ্যাটযুক্ত সব ধরণের খাবার বাদ দিয়ে থাকেন। কিন্তু সবধরণের ফ্যাট খাবার বাদ দেওয়া স্বাস্থ্যের জন্য ভাল নয়। কিছু কিছু ফ্যাটযুক্ত খাবার আছে যা শরীরের জন্য বেশ ভাল। এই ফ্যাটযুক্ত খাবারগুলো খাদ্যতালিকায় রাখা উচিত।

১। অ্যাভোকাডো
অ্যাভোকাডো উচ্চ ফ্যাটযুক্ত একটি খাবার। একে “বাটার পেয়ারস” বলা হয় ফ্যাটের কারণে। কিন্তু অ্যাভোকাডোয় মনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে যা খারাপ কোলেস্টেরল হ্রাস করে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। একটি অ্যাভোকাডোতে ৩০ গ্রাম ফ্যাট রয়েছে। মাখনের পরিবর্তে অ্যাভোকাডো খেতে পারেন।

২। বিশুদ্ধ নারকেল তেল
মোটা হওয়ার ভয়ে মাখন, তেলের পরিবর্তে অনেকে অলিভ অয়েল খেয়ে থাকেন। অলিভ অয়েলের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করতে পারেন। বিশুদ্ধ নারকেল তেল শরীরের ভাল কোলেস্টেরল বৃদ্ধি করে।

৩। ডিম
প্রোটিনের অন্যতম উৎস ডিম। তাই ডায়েট করলেও প্রতিদিন একটি করে ডিম খাওয়ার চেষ্টা করুন। অনেকে ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশ খেয়ে থাকেন। সম্পূর্ণ একটি ডিমে ৫ গ্রাম ফ্যাট রয়েছে এরমধ্যে ১.৫ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট রয়েছে।

৪। কাঠবাদাম
এক আউন্স কাঠবাদামে (২৩টি কাঠবাদাম) ১৬০ গ্রাম ক্যালরি, ১৪ গ্রাম আনস্যাচুরেটেড ফ্যাট এবং ৬ গ্রাম প্রোটিন রয়েছে। এতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন ই, ফাইবার, রিবোফ্লাভিন, ম্যাগনেশিয়াম এবং ফসফরাস রয়েছে যা প্রতিদিনের ৪০% পুষ্টির চাহিদা পূরণ করে।

৫। কিছু মাছ
কিছু সামুদ্রিক মাছ যেমন স্যামন, সার্ডিন, টুনা ইত্যাদি মাছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে। American Heart Association এর মতে যারা সপ্তাহে কমপক্ষে দুইবার ওমেগা থ্রিযুক্ত মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন।

৬। অলিভ অয়েল
অনেক পুষ্টিবিদগণ সাধারণ তেলের পরিবর্তে অলিভ অয়েল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। অলিভ অয়েলে মনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে যা খারাপ কোলেস্টেরল দূর করে। এছাড়া এতে ভিটামিন এ এবং ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম রয়েছে যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার