,

‘নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে আলোচনা চলছে’

 

নিজস্ব প্রতিবেদক :আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এ এইচ এম বি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে। তাকে কীভাবে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে আলাপ-আলোচনা চলছে।রবিবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

anisulhuq_51977

আইনমন্ত্রী বলেন, মন্ত্রী বলেন, ‘কানাডায় একটা আইন আছে- যে দেশে মৃত্যুদণ্ড বহাল আছে, মৃত্যুদণ্ড হতে পারে, সেই দেশের এমন কোনো আসামি যদি কানাডায় থাকে, তাকে ফেরত পাঠানো হয় না। সেক্ষেত্রে আইনের এই পর্যায়ে কীভাবে আমরা নূর চৌধুরীকে ফেরত আনতে পারব ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে।’

আইনের এই বাধ্যবাধকতার পরেও কীভাবে নূর চৌধুরী ফেরত আনার আশা করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আশাবাদী হওয়ার নিশ্চয়ই কারণ আছে। সব ব্যাখ্যা এখন দেয়া সম্ভব নয়। উপায় আছে বলেই আলাপ-আলোচনা হচ্ছে।

তিনি বলেন, ‘ইতিমধ্যে দুই খুনী নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীর ব্যাপারে প্রধানমন্ত্রীর কানাডা ও যুক্তরাষ্ট্রের সাথে কথা হয়েছে। তিনি দেশে ফিরলেই এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’ বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে