বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ মহিলাকে ধর্ষণ করেও রেহাই এডস আক্রান্ত ধর্মযাজকের!

00নিউজ ডেস্ক: নিজ কর্মফলেই তাঁর শরীরে এসেছিল এইচআইভি পজিটিভের বীজ! অতঃপর সেই রোগ ধর্ষণের মাধ্যমে ৩০জন নারীর শরীরেও সঞ্চারিত করেছেন তিনি! তার পরেও গির্জা বেমালুম রেহাই দিল এক ধর্মযাজককে!

ঘটনাটি মেক্সিকোর। ধর্মযাজকের নাম হোসে গার্সিয়া আতাউলফো! ধর্মযাজক হয়েও এমন ঘৃণ্য অপরাধের পর তিনি রেহাই পেলেন কী করে?

মেক্সিকোর আর্চডায়োসেসের হুকুমে! মেক্সিকোর ক্যাথলিক খ্রিস্টসমাজের সর্বেসর্বা এই আর্চডায়োসেস মনে করেন, আতাউলফো নির্দোষ! পবিত্র ধর্মযাজককে কলুষিত করার জন্য এ সবই না কি হীনমতি নারীদের ষড়যন্ত্র! ফলে দুষ্কর্মের কথা জানাজানি হওয়ার পরেও জনসমক্ষে সসম্মানেই ঘুরে বেড়াচ্ছেন আতাউলফো।

খবর বলছে, এখনও পর্যন্ত নানা বয়সের ৩০জন মহিলাকে ধর্ষণ করেছেন এই ধর্মযাজক! তাঁর লালসার হাত থেকে রেহাই পায়নি পাঁচ বছরের শিশুকন্যাও! তাঁরা সবাই এখন শরীরে এইআইচভি-র বীজ নিয়ে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন!

কিন্তু, চুপ করে বসে থাকেননি দুই রমণী! তাঁরা ধর্মযাজকের এই কুকীর্তি ফাঁস করে দেন। তাঁদের এগিয়ে আসার অনুপ্রেরণাতেই মুখ খোলেন বাকিরাও! কিন্তু, গির্জা তার ধর্মযাজকের কোনও দোষই দেখছে না।

আপাতত, ওই দুই নির্যাতিতা রমণী ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপের সঙ্গে দেখা করবেন বলে মনস্থির করেছেন! তাঁদের আশা, একমাত্র পোপ ফ্রান্সিসই তাঁদের সহায় হবেন!

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ