,

সৌদিতে সোফা কারখানায় আগুন: লাশ স্বজনদের কাছে, নলডাঙ্গায় শোকের মাতম

bangladeshi-dead-of-souday-arrobiaনাটোর প্রতিনিধি: সৌদি আরবে একটি সোফা কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া নাটোরের নলডাঙ্গার চার শ্রমিকের মধ্যে তিনজনের লাশ বাড়িতে পৌঁছালো।

বুধবার ভোরে উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন, খাজুরা জর্ণাদ্দনবাটি গ্রামের জামাল হোসেন মোল্লা, অহিদুর রহমান অসীম লাশ বাড়িতে পৌঁছেছে বলে নিহত অহিদুর রহমান অসীমের ভাই আব্দুর রহিম নিশ্চিত করেছেন। তবে সৌদি আরবের দূতাবাসের আউট পাস না থাকায় খাজুরার ভাটোপাড়া গ্রামের আমিনুল রহমানের লাশ আসেনি।

নলডাঙ্গা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ও খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানও লাশ আসার খবরটি নিশ্চিত করেছেন।

গত ১০ আগস্ট স্থানীয় সময় রাত সাড়ে ৮টা দিকে সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে ওই চার শ্রমিক মারা যান। রাত সাড়ে দশটার দিকে মৃতদের গ্রামের বাড়ি নলডাঙ্গা এলাকার খাজুরা এলাকায় মোবাইলে খবর পৌঁছিলে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিযে প্রতিটি পরিবারই দিশেহারা। সন্তাদের ভবিষ্যত এবং আকস্মিক মৃত্যুতে পুরো খাজুরা গ্রাম এখন শোকাহত।

সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি কারখানায় সোফা তৈরির কারখানায় কাজ করতেন ওই চারজন। চলতি বছরের গত ১০ আগস্ট কাজ করার সময় এয়ারকুলারে বৈদ্যুতিক শটসার্কিটে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। তার আগেই আগুনে পুড়ে মারা যান ওই চার শ্রমিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে