বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত হয়ে এসেছিল গুলশানে জঙ্গি হামলার অস্ত্র : মনিরুল

019372949_30200কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘ভারত হয়ে এসেছিল গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্র। তবে কোন দেশ থেকে এ অস্ত্রগুলো এসেছিল তা নিশ্চিত হওয়া যায়নি।’
সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসির কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মনিরুল ইসলাম বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্রের চালান এসেছিল দেশের বাইরে থেকে। অস্ত্রের যোগানদাতারা রুট হিসেবে ব্যবহার করেছিল সীমান্ত। ভারত হয়ে বাংলাদেশে অস্ত্রগুলো প্রবেশ করেছিল। তবে অস্ত্রগুলো ঠিক কোন দেশের তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে হামলা চালিয়ে দেশি-বিদেশি বেশ ক’জন নাগরিককে জিম্মি করে জঙ্গিরা। পরদিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে জিম্মিদশার অবসান ঘটে। অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। তবে তার আগেই তারা দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ