বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক :রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন রবিবার দুপুর ১২টা থেকে অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে। চলবে আগামী ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন এ তথ্য জানান।

rabi_51121
তিনি জানান, আবেদনকারীর যোগ্যতা শিথিল করা হয়েছে। মানবিক থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। যা আগে ছিল ৭.৫০। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে। যা আগে ছিল ৮.০০। আর বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে। যা আগে ছিল ৮.৫০।

আসলাম হোসেন আরও জানান, এবার ভর্তির আবেদন ফি-তে কিছু পরিবর্তন আনা হয়েছে। বি ইউনিটে ৩৩০ টাকা দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে, যা আগে ছিল ৩০০ টাকা; সি ইউনিটে ৭১৫ টাকা, আগে ছিল ৭০০ টাকা; ডি ইউনিটে ৫৫০ টাকা, আগে ছিল ৫০০ টাকা; ই ইউনিটে ৮২৫ টাকা, আগে ছিল ৮০০ টাকা; এফ ইউনিটে ৬০৫ টাকা, আগে ছিল ৫৫০ টাকা এবং এইচ ইউনিটে ৫৫০ টাকা, আগে ছিল ৫০০ টাকা। এ, জি ও আই ইউনিটে ফি অপবির্তিত রয়েছে।

মোট নয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে। শুধু ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। ২০১৫ সালে উত্তীর্ণদের দ্বিতীয়বার ভর্তির আবেদনের সুযোগ থাকছে না। ৫৬টি বিভাগে ও দুইটি ইনস্টিটিউটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত