,

১৭ সেপ্টেম্বর এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে

hsc-exam-650x336দেশের সব শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল বিকালের মধ্যে প্রকাশিত হবে। শনিবার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) তপন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, পুনঃনিরীক্ষণের আবেদনের সময় দেওয়া টেলিটক মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এছাড়াও বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও এ ফলাফল জানা যাবে।“অন্যান্য শিক্ষাবোর্ডের খাতা পুনঃনিরীক্ষণের ফলও একই সময়ে প্রকাশিত হবে।”

আটটি সাধারণ ও মাদ্রাসা বোর্ড সূত্রে জানা গেছে, কাঙ্ক্ষিত ফল না পেয়ে এবার শিক্ষার্থীরা প্রায় তিন লাখ ৩৩ হাজার ৩২২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে।

গত ৮ আগস্ট ফল প্রকাশের পর ঢাকা বোর্ডে একলাখ ৪০ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডে ৫৫ হাজার, রাজশাহী বোর্ডে ৪০ হাজার, কুমিল্লা বোর্ডে ৩২ হাজার, যশোর বোর্ডে ৩১ হাজার, সিলেট বোর্ডে ১৭ হাজার, বরিশাল বোর্ডে সাড়ে ১৯ হাজার, দিনাজপুর বোর্ডে সাড়ে ২৭ হাজারের মতো উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে শিক্ষার্থী।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১০ হাজারের মতো ফল পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।২০১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৩ হাজার ৬৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে