কসবায় গণিত উৎসব অনুষ্ঠিত

brahmanbariaকসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে গণিত উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৪০ জন ছাত্র-ছাত্রী এতে অংশ গ্রহণ করে।
৩য় গণিত উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো. সেলিম মাস্টার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কাস্টমস’র সাবেক উপ-কমিশনার মো. রফিকুল ইসলাম ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু কাউছার ভূইয়া বকুল, খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক মাহমুদ, বিদ্যালয়ের দাতা সদস্য মো. তাজুল ইসলাম পিয়ারা প্রমুখ।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন, মো. সোহরাব হোসেন। অংশ গ্রহণকারী প্রতি শ্রেণির ৫জন করে মোট ২৫জনকে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠান উপস্থাপন করেন নাফিজা তাসনিম ও তারেকুর রহমান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার