,

দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

attack-2প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন লোক আহত হয়েছে। এদের মধ্যে ৫জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার দুপুরে লালপুর চেঙ্গামুড়া এলাকার কাসেম আলীর বাড়ি ও কামাইরা বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। শনিবার বিকেলে তুচ্ছ ঘটনায় ওই দু’দল গ্রামবাসীর সংঘর্ষ হয়। এরই জের ধরে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনেকদিন ধরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে লালপুর চেঙ্গামুড়া এলাকার কাসেম আলীর বাড়ি ও কামাইরা বাড়ির লোকজনের মধ্যে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে কাসেম আলীর বাড়ির রুবেলকে মারধর করে কামাইরা বাড়ির লোকজন।

এ ঘটনায় বিকেলে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ঘণ্টাব্যাপী সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ জন লোক আহত হন।

রোববার সকালে ফের উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন।

আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এলাকায় পরবর্তী নাশকতা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো পক্ষ মামলা দেয়নি।


 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর