বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসস্টপে ফেলে গিয়েছিল মা, রাস্তার কুকুরের পেটে ২দিনের শিশু

when-dogs-attackঅনলাইন ডেস্ক : বাসস্টপে একরত্তি কন্যা সন্তানকে ফেলে চলে গিয়েছিল মা। ভাগ্যের পরিহাসে নৃশংস ও মর্মান্তিকভাবে শেষ হয়ে গেল ওই ছোট্টপ্রাণ। ২ দিনের শিশুকে সামনে পেয়ে লোভ সামলাতে পারেনি রাস্তার ক্ষুধার্ত কুকুর। তার ধারালো দাঁত যখন শিশুটির সারা শরীরকে ক্ষতবিক্ষত করে চলেছে, যন্ত্রণায় চিৎ‌কার করা ছাড়া আর কিছুই করতে পারেনি অবলা ছোট্ট প্রাণ।

আশপাশের লোকজন বাচ্চার পরিত্রাহী চিৎ‌কার শুনে যখন কুকুরটিকে কোনওক্রমে তাড়িয়েছে, ততক্ষণে শিশুটির শরীরের বেশকিছু অংশ চলে গিয়েছে কুকুরের পেটে। আর প্রাণটা। এতকিছুর পর সেটা আর শরীরে কীভাবে থাকে। পৃথিবীর আলো দেখার পর দুই দিনে চরম থেকে চরমতম অভিজ্ঞতা সঞ্চয় করে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

শিশুটির এমন চরম পরিণতির জন্য কুকুরটি অনেকাংশে দায়ী হলেও, দায় কোনও অংশে কম নয় সর্বশক্তিমান মনুষ্যজাতিরও। নইলে আজও কখনও আস্তাকুঁড়ে, কখনও ট্রেনে-বাসে নিজের সন্তানকে ফেলে চলে যান বাবা-মায়েরা! স্থানীয়রা বলছেন, রবিবার সারারাত হায়দ্রাবাদের ভিকারাবাদ বাসস্টপের সামনে ওই বাচ্চাটাকে নিয়ে বসেছিলেন দুই মহিলা। ভোর হতেই তাঁরা শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যান। আর তারপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বাচ্চাটাকে কারা ফেলে রেখে গিয়েছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের এক কর্মকর্তা জানান, ওই এলাকায় আগেও শিশুদের পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। তাদের বিভিন্ন হোমে পাঠানো হয়। তবে, এমন ঘটনা এই প্রথম।

২০১৪ সালে কাড়াপা শহরে রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ মেজিক্যাল সায়েন্সের সামনে একটি পরিত্যক্ত শিশুকে খেয়ে ফেলেছিল রাস্তার কুকুর। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ