ডিগ্রিতে পাসের হার ৭৩.৬৬ %

5294627a4ecc1-nationalversityজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরোনো সিলেবাস) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ শনিবার সন্ধ্যায়। এবার এই পরীক্ষায় গড় পাসের হার ৭৩ দশমিক ৬৬ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান সোয়া ছয়টার একটু পর প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ফল ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত পরীক্ষায় মোট ১ লাখ ৬৯ হাজার ৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১ লাখ ২৪ হাজার ৫৩৬ জন। উত্তীর্ণদের মধ্যে ৩৮ হাজার ৩৫০ জন বিএ, ৫৫ হাজার ৯৫৯ জন বিএসএস, ২৮ হাজার ৪৮ জন বিবিএস ও ২ হাজার ১৭৯ জন বিএসসির শাখার পরীক্ষার্থী। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলও প্রকাশিত হয়েছে।
কলেজওয়ারি ফল www. nu. edu. bd ও www. nubd. info ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া যেকোনো মুঠোফোন থেকে খুদে বার্তা পাঠিয়েও ফল জানা যাবে। এ ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে nu deg reg no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার