শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাসির ঝাল-মাংস

photo-1473415292ফিচার ডেস্ক : পোলাওয়ের সঙ্গে ঝাল-মাংস খেতে বেশি ভালো লাগে। তাই এবারের কোরবানির ঈদে ঝাল খাসির মাংস রান্না করুন। খুব সহজে বাসায় বসে তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন এই ঝাল-মাংস।

উপকরণ : খাসির মাংস এক কেজি, টকদই আধা কাপ, পেঁয়াজের কুচি পাঁচ টেবিল চামচ, মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ, হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো এক চা চামচ, জিরা গুঁড়ো এক চা চামচ, আলু ছোট করে কাটা ৮-১০টি, গরম মসলার গুঁড়ো এক চা চামচ, কাঁচামরিচ সাত-আটটি, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে একটি বাটিতে খাসির মাংস, টকদই, আদা বাটা, রসুন বাটা ও লবণ একসঙ্গে মেখে মেরিনেটের জন্য এক ঘণ্টা রেখে দিন। এবার একটি প্যানে তেল গরম করে পেঁয়াজের কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মসলার গুঁড়ো ও লবণ দিয়ে কষাতে থাকুন। এখন মেরিনেট করা মাংসগুলো দিয়ে কষাতে থাকুন। তেল উঠে এলে পানি দিন। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন। এবার এতে আলু ও কাঁচামরিচ দিয়ে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করুন খাসির ঝাল-মাংস।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি